Ration: গ্রামের রেশন ডিলারের বিরুদ্ধে পোকা ধরা গম দেওয়ার অভিযোগ
রামকৃষ্ণ চ্যাটার্জী: সালানপুর:-
সালানপুর ব্লকের কল্যা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চয়নপুর গ্রামের রেশন ডিলারের বিরুদ্ধে পোকা ধরা গম দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীদের অভিযোগের পর বুধবার সকালে থেকে রেশন ডিলারের তরফে গম দেওয়া বন্ধ করা হয়।
এবিষয়ে অনেকেই অভিযোগ করেন যে চয়নপুর গ্রামের পরেশ চন্দ্র সেনের রেশন ডিলার থেকে যে গম দেওয়া হচ্ছে সেই গম গুলি একেবারে পোকা ধরা অবস্থায় রয়েছে।সকল উপভোক্তাদের রেশনে পোকা লাগানো গম দেওয়া হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ রাজ্য সরকার ভাল গম পাঠালেও রেশন ডিলাররা সেই গম বাইরে বিক্রি করে।খারাপ পোকা ধরা গম আমাদের দিচ্ছে।তবে এবিষয়ে রেশন ডিলারের পক্ষ থেকে বলা হয়েছে যে একেবারে ডিলার থেকে আমাদের যে ধরনের গম পাঠানো হয় আমরা সেই গম প্রদান করি।
তবে সালানপুর ব্লকের রেশন অফিসার সুব্রত নস্কর জানান এবিষয়ে কোন রকমের প্রতিক্রিয়া জানান নি তিনি বলেছেন খবর নিয়ে দেখবেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ