২৭শে ফেব্রুয়ারি রাজ্যের ১০৮ পুরসভার ভোট, ফল ঘোষনা কবে?
আগামী ২৭শে ফেব্রুয়ারি রাজ্যের ১০৮ পুরসভার ভোট। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মোট ১০৮ পুরসভার ভোটের দিন আগেই ঘোষনা করা হয়েছিল। এবার জানা গেল ফল ঘোষনার তারিখ। ২রা মার্চ রাজ্যের বাকি পুরসভা ভোটের ফল ঘোষনা করা হবে এমনটাই বিজ্ঞপ্তি দিয়ে জানালো রাজ্য নির্বাচন কমিশন।
ইতিমধ্যে যে ১০৮ পুরসভায় ভোট সেই সকল পুরসভায় জমা হয়েছে মনোনয়ন। চলছে প্রচার। জারি হয়েছে আদর্শ আচরণ বিধি। ২৭ শে ফেব্রুয়ারি ভোট তার আগে পুরসভায় পুরসভায় জোর কদমে প্রচার চালাচ্ছে প্রার্থীরা। এদিকে বেশ কিছু জায়গায় ভোট না হতেই জয়ী হয়েছে তৃণমূল।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ