Group-C Recruitment: Group-C দুর্নীতি মামলায় নয়া মোড়
Group-C দুর্নীতি মামলায় নয়া মোড়। SSC-র গ্রুপ সি নিয়োগে (Group C Recruitment) দু্র্নীতির মামলায় সিঙ্গল বেঞ্চের সিবিআই (CBI) অনুসন্ধানের নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চে। CBI অনুসন্ধান সহ চাকরি বাতিলের নির্দেশের ওপর এই স্থগিতাদেশ ২২ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকবে। মামলার পরবর্তী শুনানি ২২ ফেব্রুয়ারি।
আদালত জানিয়েছে, মামলার আবেদন পত্রে সামান্য ত্রুটি রয়েছে। এই মামলায় কমিশন এবং পর্ষদকে পার্টি করা হয়নি। তাদেরও পার্টি করতে হবে বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
প্রসঙ্গত, ২০১৬ সালে SSC Group C পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পায়। এরপর পরীক্ষার পর যথারীতি প্যানেল হয়। SSC-র Group C পদে প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও ৩৫০ জনকে নিয়োগের অভিযোগ জমা পড়ে এরপর যাঁরা ইতিমধ্যেই কাজে যোগ দিয়েছেন, তাঁদের বেতন বন্ধের নির্দেশ দেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ।
৩৫০ জনকেই নোটিস পাঠানো হলেও আদালতে হাজিরা দেননি কেউ। আর এতেই ক্ষুদ্ধ হয়ে স্রেফ সিবিআই অনুসন্ধানই (CBI Investigation) নয়, নিয়ম না মেনে যাঁদের নিয়োগ করা হয়েছে, তাঁদের চাকরিও খারিজ করে দেয় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। সেই রায় খারিজের আর্জি জানিয়ে বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। সেই মামলায় এবার CBI অনুসন্ধান সহ চাকরি বাতিলের নির্দেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ