WB Municipality Poll: চার পুরসভার ভোট গণনার তারিখ ঘোষনা নির্বাচন কমিশনের
রাজ্যের চার পুরসভা বিধাননগর, চন্দননগর, আসানসোল এবং শিলিগুড়ি পুরসভা কেন্দ্রের ভোট গণনার তারিখ ঘোষনা করলো নির্বাচন কমিশন। এই চার পুরসভার ভোট গণনা হবে ১৪ই ফেব্রুয়ারি।
২২শে জানুয়ারী রাজ্যের এই চার পুরসভায় ভোট গ্রহণের কথা থাকলেও করোনার জেরে পিছিয়ে যায় ভোট গ্রহন। করোনা সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় ভোট গ্রহন পিছোনোর দাবিতে সরব হতে থাকে অনেকেই। মামলা হয় আদালতে। এরপর রাজ্যের সুপারিশে তিন সপ্তাহ ভোট পিছোয় কমিশন।
১২ ফেব্রুয়ারি ওই চার পুরসভা কেন্দ্রে ভোট গ্রহণ রয়েছে। ভোটগ্রহণ বিধাননগর, চন্দননগর, আসানসোল এবং শিলিগুড়ি পুরসভা কেন্দ্রে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ