Gold: প্রকাশ্য দিবালোকে সোনার দোকানে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য
রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল:-
প্রকাশ্য দিবালোকে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটলো। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সোমবার আসানসোলের হীরাপুর থানার ধ্রুপডাঙাল এলাকার ঘটনা।
সোনার দোকানের মালিককে মারধর করে লুটপাটের অভিযোগ। জানা গিয়েছে সোমবার দুপুরে ৪ জন দুষ্কৃতী ভেতরে ঢোকে। এরপর দোকানের মালিককে মারধর করে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে অবাধে সোনা ও রুপোর গহনা সহ নগদ লুটপাট চালায় বলে অভিযোগ।
রক্তাক্ত অবস্থায় দোকান মালিককে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হীরাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। সবকিছু দেখার পর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ইতিমধ্যে পুলিশ নাকা চেকিং শুরু করেছে সীমানা গুলিতে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ