Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা আক্রান্ত দমকল মন্ত্রী সুজিত বসু

করোনা আক্রান্ত দমকল মন্ত্রী সুজিত বসু




ফের রাজ্য মন্ত্রিসভায় করোনার থাবা। ডবল ডোজ ভ্যাকসিন নেওয়ার পরেও করোনা আক্রান্ত দমকল মন্ত্রী। তৃতীয়বার করোনা আক্রান্ত দমকলমন্ত্রী সুজিত বসু। রয়েছেন হোম আইসোলেশনে। ২০২০-তে প্রথমবার করোনা আক্রান্ত হন সুজিত বসু।




দেশে দিনের পর দিন বেড়েই চলছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে রাজ‍্যেও করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী। ফলে ইতিমধ‍্যে রাজ‍্যে জারি হয়েছে কড়া বিধি নিষেধ। মাস্ক পড়া, সোশ‍্যাল ডিস্টান্সিং মেনে চলা বাধ‍্যতামূলক। পাশাপাশি জারি হয়েছে নাইট কার্ফু। বন্ধ হয়ে গেছে স্কুল কলেজ বিশ্ববিদ‍্যালয়।





শুধু সুজিত বসুই নন। একাধিক নেতা মন্ত্রী করোনা আক্রান্ত হয়েছেন। এদিকে টলিউডেও করোনার থাবা।টলিউডে করোনা আক্রান্ত হয়েছেন রাজ, শুভশ্রী, মিমি, পরমব্রত, রুদ্রনীল, দেব সহ আরো অনেকে।



দিনের পর দিন সংক্রমণ ঊর্ধ্বমুখী। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code