Padma Shri Award: পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন প্রবাদপ্রতিম সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় Sandhya Mukhopadhyay
পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন প্রবাদপ্রতিম সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukhopadhyay)। সঙ্গীতের পিছনে ব্যয় করেছেন গোটা জীবন। গান গেয়েছেন একাধিক ভাষায়।
মঙ্গলবার ‘পদ্মশ্রী’ প্রাপকদের একটি তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার আর তাতেই গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের নাম রয়েছে। তালিকা প্রকাশের পর শিল্পীর লেক গার্ডেন্সের বাড়িতে ফোন আসে দিল্লির তরফে এমনটাই খবর। ‘পদ্মশ্রী’ সম্মানে তাঁকে সম্মানিত করা হচ্ছে বলে জানানো হয়।
১২ বছর বয়স থেকে গান গাইছেন। সঙ্গীতের পিছনে জীবনের ৭৫টি বঠর উৎসর্গ করে দিয়েছেন। বর্তমান বয়স ৯০ পেড়িয়েছে। বাংলায় যাঁরা গান-বাজনার সাধনা করেন, তাঁদের মধ্যে প্রবীণতম সন্ধ্যা দেবী।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ