Latest News

6/recent/ticker-posts

Ad Code

৯ই ফ্রেবয়ারি থেকে রিজার্ভেশন ছাড়াই যাতায়াত করা যাবে বেশ কিছু ট্রেনে, নির্দেশিকা রেল কতৃপক্ষের

৯ই ফ্রেবয়ারি থেকে রিজার্ভেশন ছাড়াই যাতায়াত করা যাবে বেশ কিছু ট্রেনে, নির্দেশিকা রেল কতৃপক্ষের (rail) 


রেল কতৃপক্ষ


রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : পূর্ব রেল ডিভিশনে আগামী ৯ ই ফ্রেবয়ারি থেকে পাঁচ জোড়া ট্রেনে রিজার্ভেশন ছাড়াই যাতায়াত করতে পারবেন যাত্রীরা।

মঙ্গলবার এই মর্মে পূর্ব রেলের তরফে এক নির্দেশিকা জারি করা হয়েছে।এর ফলে রিজার্ভেশন ছাড়াই সাধারন টিকিটেই যাত্রীরা এই সমস্ত ট্রেনে ভ্রমন করতে পারবেন।

জানা গিয়েছে, কোলফিল্ড এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস, শান্তিনিকেতন এক্সপ্রেস, হাওড়া মালদা এবং হাওড়া রামপুরহাট এক্সপ্রেস ট্রেনে আগামী ৯ ই ফ্রেবয়ারি থেকে সাধারণ টিকিটে যাত্রীরা যাতায়াত করতে পারবেন।

এই খবরে খুশি সাধারণ রেল যাত্রীরা।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code