Latest News

6/recent/ticker-posts

Ad Code

গাঁজার বিরুদ্ধে অভিযানে পুলিশ

গাঁজার বিরুদ্ধে অভিযানে পুলিশ






ময়নাগুড়িঃ অভিযান চালিয়ে গাঁজা পুড়িয়ে দিল পুলিশ। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের মাগুরমারী-১ নং গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একাধিক গাঁজা গাছ নষ্ট করল ধূপগুড়ি থানার পুলিশ। জানা গেছে, এদিন ধূপগুড়ি ব্লকের মাগুরমারী-১ নং গ্রাম পঞ্চায়েতের ঝাড় মাগুরমারী ও পূর্ব মাগুরমারী এলাকার অনেক বাড়িতে অভিযান চালানো হয়।




পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে এদিন পুলিশ অভিযানে নামে। অভিযোগ, বহু বাড়িতে গাঁজার গাছ লাগিয়েছে। এমনকি অনেক বাড়ির জমিতেও গাঁজা লাগিয়েছে। এদিন অভিযানে নেমে গাঁজার গাছগুলি কেটে পুড়িয়ে দেওয়া হয়। তাদের এই অভিযান লাগাতার চলবে বলে জানায় ধূপগুড়ি থানার পুলিশ।



প্রসঙ্গত, গত বুধবার ধূপগুড়ি থানার আইসি সহ বিরাট পুলিশ বাহিনী গাদং-২ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযান চালিয়ে সেখানে কয়েকবিঘা গাঁজার গাছ নষ্ট করে পুড়িয়ে দেয়।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code