Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ৫টি ODI ও ১টি T20 খেলতে কিউয়ি সফরে ভারত

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ৫টি ODI ও ১টি T20 খেলতে কিউয়ি সফরে ভারত


India womens cricket




বিশ্বকাপের প্রস্তুতি হিসাবেই নিউজিল্যান্ড সফরে যাচ্ছে ভারতীয় মহিলা দল। নিউজিল‍্যান্ডে গিয়ে কিউয়ি মহিলা দলের সঙ্গে পাঁচটি ওয়ান ডে খেলবে ভারত। 



৫টি ম্যাচ হবে যথাক্রমে ১১ ফেব্রুয়ারি (নেপিয়ার), ১৪ ফেব্রুয়ারি (নেলসন), ১৬ ফেব্রুয়ারি (নেলসন), ২২ ফেব্রুয়ারি (কুইন্সটাউন) ও ২৪ ফেব্রুয়ারি (কুইন্সটাউন)। 




যেহেতু নিউজিল্যান্ডেই আয়োজিত হতে চলেছে মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপ, তাই অনেক আগেই নিউজিল‍্যান্ডে পৌঁছে প্রস্তুতি সেরে নিতে চাইছে ভারতীয় দল। সেই কারণেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে চলেছে টিম ইন্ডিয়া।





পাশাপাশি নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে ভারত। ৯ ফেব্রুয়ারি নেপিয়ারে টি-টোয়েন্টি ম‍্যাচ দিয়ে শুরু হবে নিউজিল‍্যান্ড সফর। টি-টোয়েন্টির জন‍্য পৃথক দল বেছে নিয়েছেন নির্বাচকেরা। সেই দলের অধিনায়ক হরমনপ্রীত। দলে নেই মিতালি বা ঝুলনদের মতো সিনিয়ররা।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code