Latest News

6/recent/ticker-posts

Ad Code

ICC -র বর্ষসেরা মহিলা দলে ভারতের দুই খেলোয়াড়, রয়েছেন বাংলার ঝুলন

ICC -র বর্ষসেরা মহিলা দলে ভারতের দুই খেলোয়াড়, রয়েছেন বাংলার ঝুলন

ICC



ভারতীয় মহিলা ক্রিকেটে রঙিন পালক যুক্ত হয় টি২০ ফরম‍্যাটে। আইসিসির বর্ষসেরা একাদশে মহিলা টি-২০ দলে জায়গা পেলেন ভারতীয় তারকা স্মৃতি মান্ধনার (Smriti Mandhana)। সেরা এগারো জনের তালিকায় নাম নেই আর কোনও ভারতীয় ক্রিকেটারের। কিন্তু একদিনের ক্রিকেটে বর্ষসেরা দলে জায়গা পেলেন দুই মহিলা ক্রিকেটার।




২০২১-এর সার্বিক পারফর্ম্যান্স দিয়ে মিতালি রাজ জায়গা করে নিয়েছেন সেরা একাদশে। যদিও অধিনায়ক হিসেবে নির্বাচিত ইংল্যান্ডের হেথার নাইট। মিতালি ছাড়া আইসিসির বর্ষসেরা মহিলা ওয়ান ডে দলে রয়েছেন বাংলার ঝুলন গোস্বামী।



ওপেনার তথা উইকেটকিপার হিসেবে ঠাঁই পেয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি। ক্যাপ্টেন নাইট ছাড়া বর্ষসেরা দলে ইংল্যান্ডের অপর প্রতিনিধি ট্যামি বিউমন্ট। পাকিস্তানের ফতিমা সানা ও দক্ষিণ আফ্রিকার লিজেল লি, মারিজান কাপ ও শাবনিম ইসমাইল জায়গা করে নিয়েছেন সেরা একাদশে।




আইসিসির বর্ষসেরা মহিলা ওয়ান ডে দল: লিজেল লি (দক্ষিণ আফ্রিকা), অ্যালিসা হিলি (উইকেটকিপার, অস্ট্রেলিয়া), ট্যামি বিউমন্ট (ইংল্যান্ড), মিতালি রাজ (ভারত), হেথার নাইট (ক্যাপ্টেন, ইংল্যান্ড), মারিজান কাপ (দক্ষিণ আফ্রিকা), হেইলি ম্যাথিউজ (ওয়েস্ট ইন্ডিজ), ফতিমা সানা (পাকিস্তান), ঝুলন গোস্বামী (ভারত), শাবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা), আনিসা মহম্মদ (ওয়েস্ট ইন্ডিজ)।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code