করোনা আবহে পুরসভা ভোট নিয়ে মামলার অনুমতি হাইকোর্টের
করোনা আবহে ২২শে জানুয়ারী রাজ্যের চার পুরসভার ভোট। কিন্তু রাজ্যে দিনের পর দিন বেড়েই চলছে করোনা সংক্রমণ। তাই পুরসভার ভোট পিছোনের আবেদন জমা পড়েছে হাইকোর্টে।
সমাজকর্মী বিমল ভট্টাচার্য আদালতে আবেদনে জানান, রাজ্যে দিনে ৯ হাজারের বেশি আক্রান্ত হচ্ছে। এই পরিস্থিতিতে আদালতের হস্তক্ষেপ চেয়ে আসন্ন পুরসভা নির্বাচন পিছনোর আবেদন জানানো হয়েছে।
আবেদনের ভিত্তিতে মামলা করার অনুমতি দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দেয় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। আগামীকাল শুনানির সম্ভাবনা
আগামী ২২ জানুয়ারি চন্দননগর (Chandannagar), বিধাননগর (Bidhannagar), শিলিগুড়ি (Siliguri) এবং আসানসোল (Asansol) পুরসভায় ভোট। মামলাকারী আবেদনে জানিয়েছে, যেখানে রাজ্যে দৈনিক সংক্রমণ নয় হাজারেরও বেশি তখন পুরসভায় নির্বাচন রয়েছে, তা কতটা যুক্তিযুক্ত, সেই প্রশ্ন উঠেছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ