সিনেপ্রেমীদের জন্য সুখবর, কোভিড আবহেই হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
সিনেপ্রেমীদের জন্য সুখবর। করোনা আবহে যখন রাজ্য জুড়ে বন্ধ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, জারি হয়েছে কড়া বিধি নিষেধ এই পরিস্থিতিতেও বাতিল হচ্ছে না কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
আয়োজকদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, শুক্রবার থেকে টানা ১ সপ্তাহ চলবে ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। কলকাতা চলচ্চিত্র উৎসবে ১৬০টি সিনেমার ২০০টি শো আয়োজন করা হবে বলেও জানানো হয়েছে।
রাজ্যের প্রশাসনিক দফতরের পক্ষ থেকে ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমাহল খোলা রাখার নির্দেশ রয়েছে রাত ১০ টা পর্যন্ত। রাত ১০ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত লাগু থাকছে নৈশকালীন বিধিনিষেধ এর মাঝেও চলচ্চিত্র উৎসব আয়োজন নিয়ে প্রশ্ন উঠছে।
৫০% দর্শক নিয়ে হবে অনুষ্ঠান আয়োজকদের এমনটাই দাবি। অনেক আগের সিদ্ধান্ত চলচ্চিত্র উৎসব আয়োজন, পরিস্থিতি বিবেচনা করে অনেক কাটছাট করে উৎসব বলে জানানো হয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ