Latest News

6/recent/ticker-posts

Ad Code

ঠাণ্ডা আবহওয়ায় উষ্ণতার পারদ চড়াচ্ছেন টলিউডের তারকা সাংসদ মিমি চক্রবর্তী

ঠাণ্ডা আবহওয়ায় উষ্ণতার পারদ চড়াচ্ছেন টলিউডের তারকা সাংসদ মিমি চক্রবর্তী





ঠাণ্ডা আবহওয়ায় উষ্ণতার পারদ চড়াচ্ছেন টলিউডের তারকা সাংসদ মিমি চক্রবর্তী। কালো ওয়ানপিসে একদম লাস‍্যময়ী রুপে পোজ দিয়ে সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল মিমি।





কোঁকড়ানো খোলা চুল, উন্মুক্ত কোমরের ভাঁজে চুঁইয়ে পড়ছে উষ্ণতা। তাঁর শরীর মোহে ভরা। টলিউডের এই সিঙ্গল কন্যার বাঁকা চাউনি ঝড় তুলছে লক্ষ পুরুষ হৃদয়ে।








6মিমির ছবিতে আগুনের ইমোজি যোগ করেছেন বং ক্রাশ আবির। পালটা চুমুও ছুঁড়ে দিয়েছেন মিমি। টলিউডের অন্যতম গ্ল্যামারাস নায়িকা তিনি। তবে অভিনয় কেরিয়ারের পাশাপাশি এখন সমানভাবে ব্যালেন্স করে চলছেন নিজের রাজনৈতিক কেরিয়ারও।




বাংলার সিনেমা জগতে যেমন নজরকাড়া সাফল‍্য রয়েছে তেমনি রাজনীতিতেও তিনি ভালোই ক‍্যারিয়ার তৈরি করেছেন। যাদবপুরের তৃণমূল সাংসদ তিনি।




দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে তাঁর নতুন সিঙ্গল ‘তুই আর আমি'। এই গানে বাংলাদেশের হিরো নিরবের বিপরীতে কাজ করেছেন তৃণমূলের তারকা সাংসদ।





বক্স অফিসে মিমির শেষ রিলিজ ছিল বাজি। দুর্গাপুজোয় মুক্তি পাওয়া এই ছবি তেমন সাড়া ফেলেনি। এরপর অরিন্দম শীলের সঙ্গে ‘খেলা যখন’ এবং মৈনাক ভৌমিকের ‘মিনি’ ছবির শ্যুটিং সেরেছেন মিমি।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code