১৫ হাজার অবৈধ ফেনসিডিলের বোতল সহ পাঁচ জনকে আটক করল দিনহাটা থানার পুলিশ
বাংলাদেশে পাচারের আগেই অবৈধ ১৫ হাজার ফেনসিডিলের বোতল আটক করলেন দিনহাটা থানার পুলিশ। এদিন গোপন সূত্রে খবর পেয়ে স্পেশাল টাস্কফোর্স ও দিনহাটা থানার পুলিশ যৌথ অভিযানে তল্লাশি চালায়।
স্পেশাল টাস্কফোর্স ও দিনহাটা থানার পুলিশ যৌথ অভিযানে তল্লাশি চালিয়ে ১৫ হাজার অবৈধ ফেনসিডিলসহ ৫ ব্যক্তি এবং তিনটি ট্রাক আটক করে পুটিমারি এলাকা থেকে । উদ্ধার হওয়া ফেনসিডিলের বোতলের আনুমানিক দাম ২৩ লাখ টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ৫ ব্যক্তির মধ্যে দুজনের বাড়ি উত্তরপ্রদেশে এবং বাকি তিন জনের বাড়ি দিনহাটা। এদিন ধৃতদের আদালতে তোলা হয়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ