Latest News

6/recent/ticker-posts

Ad Code

Breaking News: রাজ‍্যে জারি হতে চলেছে কড়া বিধি-নিষেধ! বাতিল ছাত্রদের অনুষ্ঠান, দুয়ারে সরকার

Breaking News: রাজ‍্যে জারি হতে চলেছে কড়া বিধি-নিষেধ! বাতিল ছাত্রদের অনুষ্ঠান, দুয়ারে সরকার







রাজ‍্যে জারি হতে চলেছে কড়া বিধি-নিষেধ! বাতিল ছাত্রদের অনুষ্ঠান, দুয়ারে সরকার কর্মসূচী। কোভিড আবহে ৩ জানুয়ারির নেতাজি ইন্ডোরের (Netaji Indoor Stadium) ছাত্রদের অনুষ্ঠান বাতিল। কবে এই অনুষ্ঠান হবে, তা এখনও ঘোষণা করা হয়নি।



রাজ‍্যে স্টুডেন্ট উইক পালনের ঘোষনা দিয়েছিলেন রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়। সেই হিসেবেই ৩রা জানুয়ারী নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে স্টুডেন্টদের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু দিন দিন কলকাতায় করোনা বাড়তে থাকায় সেই অনুষ্ঠান বাতিলের পথেই হাঁটা হল। 


৩ জানুয়ারি থেকেই রাজ্যে কড়া বিধিনিষেধ জারি হতে পারে। জেলায় জেলায় বাতিল কাল থেকে শুরু হতে চলা ‘দুয়ারে সরকার’ কর্মসূচিও। আরও পড়ুন ঃ PM-Kisan যোজনার  টাকা আপনার একাউন্টে এসেছে কি? নিজের মোবাইলেই দেখে নিন 


কি কি ক্ষেত্রে জারি হতে চলেছে বিধি নিষেধ তা আগামীকাল সিদ্ধান্ত হবে বলেই খবর। কাল নবান্নে প্রশাসনিক কর্তাদের বৈঠকের পর কড়া বিধি নিষেধের বিজ্ঞপ্তি জারি হতে পারে। 



রাজ‍্যে বাড়ছে করোনা সংক্রমন। ইতিমধ‍্যে সতর্ক করা শুরু করে দিয়েছে রাজ‍্য সরকার।ওমিক্রন (Omicron) নিয়ে উদ্বেগের মধ্যেই দেশে একলাফে প্রায় ৩৫ শতাংশ বাড়ল করোনায় দৈনিক সংক্রমণ। বাড়ছে মৃত‍্যুর সংখ‍্যা। তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় মানুষ। 


এই পরিস্থিতি কড়া বিধি নিষেধ জারি হতে পারে রাজ‍্যে এমনটাই মনে করা হচ্ছে। 

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

8 মন্তব্যসমূহ

Ad Code