সাহেবগঞ্জ থানার উদ্ধারকৃত ৮টি তাজা বোমা নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড কর্মীরা
সমীর হোসেন, সাহেবগঞ্জঃ
গর্ভডাঙায় সাহেবগঞ্জ থানার উদ্ধারকৃত ৮টি তাজা বোমা নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড কর্মীরা।
মঙ্গলবার দুপুরে দিনহাটা দু নম্বর ব্লকের সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের গর্ভডাঙা এলাকায় একটি ফাঁকা মাঠে তাজা বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়।
এদিন তাজা বোমাগুলি নিষ্ক্রিয় করবার সময় সেখানে উপস্থিত ছিলেন সাহেবগঞ্জ পুলিশ প্রশাসন, বম্ব স্কোয়াড কর্মীরা,দমকল কর্মীরা এবং একটি অ্যাম্বুলেন্স ও স্বাস্থ্য কর্মীরা ছিলেন।
সাহেবগঞ্জ থানা সূত্রে জানানো হয়েছে দিনহাটা ২ নম্বর ব্লকের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন সময় উদ্ধারকৃত ৮ টি তাজা বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। এদিন বোমা নিষ্ক্রিয় করবার সময় প্রায় ২০০ মিটারের মধ্যে সাধারণ মানুষকে আসতে দেওয়া হয়নি পুলিশ প্রশাসনের তরফে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ