বিকানের এক্সপ্রেসের দুর্ঘটনার জের বাতিল উত্তরবঙ্গ এক্সপ্রেস
বৃহস্পতিবার ময়নাগুড়িতে বিকানীর এক্সপ্রেস দুর্ঘটনার পরেই বাতিল করা হল উত্তরবঙ্গ এক্সপ্রেস (Uttarbanga Express)। বৃহস্পতিবারের আংশিক ও শুক্রবার উত্তরবঙ্গ এক্সপ্রেস (Uttarbanga Express) সম্পূর্ন বাতিলের সিদ্ধান্ত নেয় রেল।
রেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৪ই জানুয়ারী শুক্রবার বামনহাট - শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস ও শিয়ালদহ-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি নিউ জলপাইগুড়ি থেকে নিউ বঙ্গাইগাও ও নিউ বঙ্গাইগাও থেকে নিউ জলপাইগুড়ি ডেমু এক্সপ্রেস চলাচল বন্ধ থাকবে।
বৃহস্পতিবার বিকেলে উত্তরবঙ্গে ট্রেন দুর্ঘটনা, উল্টে গেল পাটনা (Patna) থেকে গুয়াহাটিগামী ১৫৩৬৬ আপ বিকানের এক্সপ্রেস (Bikaner-Guwahati Express)। ময়নাগুড়ির (Moynaguri) দোমহনি এলাকায় দুর্ঘটনা। ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ঊদ্ধারকার্য চলছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
2 মন্তব্যসমূহ
😥😥
উত্তরমুছুনখুব ভয়াভয় অবস্থা
উত্তরমুছুন