জয় প্রকাশ মজুমদার ও রীতেশ তিওয়ারিকে সাময়িক বরখাস্ত করল বিজেপি
বিধানসভা ভোটে হারের পর থেকে রাজ্য বিজেপিতে চূড়ান্ত ডামাডোল শুরু হয়েছে। সাংসদ-বিধায়করা দল ছাড়ছেন। জেলায় জেলায় নেতা-কর্মীরাও দল ছাড়ছেন। সেলেব্রিটিরাও দলের সঙ্গে দূরত্ব রাখতে শুরু করেছেন। এমন অবস্থায় দলীয় শৃঙ্খলাকে গুরুত্ব দিতে বড়সড় সিদ্ধান্ত নিলো রাজ্য বিজেপি।
কয়েক দশক ধরে রাজ্য বিজেপির সাথে থাকা বিজেপি নেতা রিতেশ তিওয়ারি (Ritesh Tiwari) এবং দলের রাজ্য মুখপাত্রদের একজন জয়প্রকাশ মজুমদারকে (Jayprakash Majumdar) বরখাস্ত করা হয়েছে। এই ঘটনার আগে রোববার দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছিলো বলে জানা গিয়েছে।
এবার দল বিরোধী কাজের জন্য জয় প্রকাশ মজুমদার ও রীতেশ তিওয়ারিকে সাময়িক বরখাস্ত করল বিজেপি (BJP)। বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে শৃঙ্খলাভঙ্গ কমিটির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই নির্দেশই বহাল থাকবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ