Latest News

6/recent/ticker-posts

Ad Code

সেলুন খোলা রাখা সহ অন‍্যান‍্য দাবিতে ডেপুটেশন ক্ষৌরকার সমিতির

সেলুন খোলা রাখা সহ অন‍্যান‍্য দাবিতে ডেপুটেশন ক্ষৌরকার সমিতির 





সেলুন খোলা রাখা দাবি সহ অন্যান্য দাবিতে সাহেবগঞ্জে BDO-কে ডেপুটেশন প্রদান কোচবিহার জেলা ক্ষৌরকার সমিতি দিনহাটা ২ নং ব্লক কমিটির।




বৃহস্পতিবার দুপুরে দিনহাটা দু নম্বর ব্লকের ব্লক সমষ্টি উন্নয়ন অফিস সাহেবগঞ্জে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক রশ্মিদীপ্ত বিশ্বাসকে লিখিত স্মারকলিপি প্রদান করে কোচবিহার জেলা ক্ষৌরকার সমিতি দিনহাটা ২ নং ব্লক কমিটি। 



উল্লেখ্য রাজ্য সরকারের তরফে ইতিমধ্যে সেলুন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর জেরেই আর্থিক দুর্দশায় পড়েছেন ক্ষৌরকাররা। সেই কারণেই ৫০ শতাংশ কর্মী নিয়ে সেলুন দোকান খোলা রাখার অনুমতি পাশপাশি ক্ষৌরকারদের মাসিক ভাতা ১২ হাজার টাকা করতে হবে এছাড়াও অন্যান্য দাবি নিয়ে এই ডেপুটেশন প্রদান করেন ক্ষৌরকাররা। 




এদিন উপস্থিত ছিলেন কোচবিহার জেলা ক্ষৌরকার সমিতির অন্তর্গত দিনহাটা দু'নম্বর ব্লক কমিটির কনভেনর চঞ্চল সরকার, যুগ্ম কনভেনর মহেন্দ্র শীল,মিন্টু শীল। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code