Latest News

6/recent/ticker-posts

Ad Code

BIG BREAKING NEWS: প্রাইমারি প্রার্থীদের জন্য সুখবর, প্রকাশিত হল তালিকা ও ইন্টারভিউয়ের তারিখ

BIG BREAKING NEWS: প্রাইমারি প্রার্থীদের জন্য সুখবর, প্রকাশিত হল তালিকা ও ইন্টারভিউয়ের তারিখ





২০১৪ সালের প্রাথমিক টেট প্রার্থীদের জন্য সুখবর। আজ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফে ২০১৪ সালের প্রাথমিক টেটের ৭৩৮টি শূন্যপদের তালিকা প্রকাশ করেছে।


বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভুল প্রশ্ন সংক্রান্ত মামলায় যে ছয়টি প্রশ্ন পরীক্ষায় ভুল ছিল তাতে হাইকোর্টের নির্দেশ মত নম্বর দিয়ে ৭৩৮ জনের উত্তীর্ণ তালিকা প্রকাশ হল। সেই তালিকায় স্ক্রুটিনি/ ভেরিফিকেশন ও ইন্টারভিউয়ের জন্য তারিখ দেওয়া হয়েছে। যা ২২শে ডিসেম্বর থেকে ২৮শে ডিসেম্বর ২০২১ পর্যন্ত চলবে। আরও পড়ুনঃ নিজেই ভোটার কার্ডের সাথে আধার লিঙ্ক (Aadhaar Link) করুন বাড়িতে বসেই



সম্পূর্ণ তালিকা দেখতে নজর দিন- CLICK HERE



বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আইডি প্রুফ, কোর্ট অর্ডার ও টেট অ্যাডমিড কার্ড লাগবে ভেরিফিকেশনে। আরও পড়ুনঃ এবার দুয়ারে সরকার ক্যাম্পে মিলবে চাকরীর দিশা, তৈরি হয়েছে 'আমার কর্মদিশা' Amar  Karmadisha-এখনি রেজিস্ট্রেশন করুন 



প্রসঙ্গত, ২০১৪ সালের প্রাথমিক টেট পরীক্ষায় ছয়টি প্রশ্ন ভুল ছিল। পরীক্ষার্থীদের একাংশ সেই পরীক্ষায় ভুল নম্বর থাকা প্রশ্নে ৬ নম্বর পেলে সফলভাবে উত্তীর্ণ হবে বলে দাবি জানায়। এরপর, কোর্ট সেই নম্বর খতিয়ে দেখার নির্দেশ দেয়।এরপর আজ রিট পিটিশন দাখিল করা সেই ৭৩৮ জন পরীক্ষার্থীর তালিকা প্রকাশ করল বোর্ড। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

7 মন্তব্যসমূহ

Ad Code