মা আসছে ...

Airtel ও Jio টেলিকম অফিসের সামনে SFI এর বিক্ষোভ

Airtel ও Jio টেলিকম অফিসের সামনে SFI এর বিক্ষোভ

SFI



২৭ ডিসেম্বর SFI দিনহাটা আঞ্চলিক কমিটির উদ্যোগে দিনহাটা এয়ারটেল (airtel) জিও (jio) টেলিকম অফিসের সামনে বিক্ষোভ দেখালো এসএফআই (SFI)। ডেটাপ্যাকের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখান তারা। পাশাপাশি তাদের দাবি অবিলম্বে সকল ছাত্র-ছাত্রীদের জন্য ফ্রি ইন্টারনেট পরিষেবা (Free Internet) দিতে হবে ও প্রতিটি কলেজ ক্যাম্পাসের ফ্রি ওয়াইফাই (Free WIFI) পরিষেবা চালু করতে হবে।




জানা যায়, এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এই বিক্ষোভ কর্মসূচি ডাক দেয়। তারই অংশ হিসেবে এদিন SFI দিনহাটা আঞ্চলিক কমিটি এয়ারটেল ও জিও অফিসের সম্মুখে এই বিক্ষোভ কর্মসূচি পালন করল।




এইদিন উপস্থিত ছিলেন দিনহাটা আঞ্চলিক কমিটির সম্পাদক আকাশ সাহা,সভাপতি সৌভিক দে,SFI দিনহাটা কলেজ ইউনিট সম্পাদক শুভজিৎ দাস, দিনহাটা আঞ্চলিক কমিটির সদস্য আবির দেব অন্যান্য সদস্যরা।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in