রাজ্যে পৌর নির্বাচনী নির্ঘণ্ট বেজে যাওয়ার পরেই হাইভোল্টেজ কুলটিতে দেওয়াল লিখন
রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল:-
প্রার্থীর নাম ঘোষনা না হলেও দেওয়াল লিখন শুরু করে দিয়েছে কুলটি বিধানসভায়।
ভোটের দিনক্ষণ ঘোষনা হতেই দেওয়াল লিখন শুরু করে দিয়েছে কুলটি ব্লক বিজেপি। বলা বাহুল্য যে
এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ তৃণমূল, বিজেপি,বামফ্রন্ট,কংগ্রেস। কিন্তু পৌরনির্বাচনের দিন ঘোষণা হলেও কোনো রাজনৈতিক দলের থেকে এখনো প্রার্থী ঘোষণা করেনি।
তবে কুলটি ব্লকের বিজেপির পক্ষ থেকে দেওয়াল লিখন শুরু করেদিয়েছে। বিজেপির দাবি যদি সুষ্ঠ নির্বাচন প্রক্রিয়া হয় তাহলে তারা পৌর বোর্ড গঠন করবে। কিন্তু এখনো পর্যন্ত কোনো দলের প্রার্থী ঘোষণা করা হয় নি। কিন্তু প্রার্থী ঘোষণার আগে থেকেই দেওয়াল লিখন দিয়ে প্রচার শুরু করে দিয়েছি। বিজেপি জানান আমরা পিছিয়ে নেই।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ