Latest News

6/recent/ticker-posts

Ad Code

আজ জাতীয় গণিত দিবস, কেন জানেন? National Mathematics Day

আজ জাতীয় গণিত দিবস (National Mathematics Day), কেন জানেন? 


National Mathematics Day



আরিফ হোসেন: ২২ ডিসেম্বর জাতীয় গণিত দিবস (National Mathematics Day)। গণিত বিষয়ে ভারতের অবদান অনস্বীকার্য। শূন‍্য (০) আবিস্কার করেন ভারতীয় আর্যভট্ট। এছাড়াও, রামানুজনসহ বেশ কিছু ভারতীয়র অবদান রয়েছে গণিতে।

গনিতবিদ রামানুজন ২২ ডিসেম্বর ১৮৮৭ সালে জন্মগ্রহন করেন। মাত্র ৩২ বছর বয়সে ১৯২০ সালের ২৬শে এপ্রিল তিনি পরলোক গমন করেন। তাঁর স্বল্প জীবনকালে, রামানুজন স্বাধীনভাবে প্রায় 3,900 ফলাফল (বিশেষত সমীকরণ) সংকলন করেছিলেন । তিনি কেমব্রিজের ট্রিনিটি কলেজ থেকে বি এস সি ডিগ্রি লাভ করেন। তিনি ফেলো অফ দ‍্যা রয়‍্যাল সোশাইটি পুরষ্কার লাভ করেছেন। আরও পড়ুনঃ মাত্র ৭ টাকা সঞ্চয়ে পেয়ে যান ৬০ হাজার টাকা, জেনে নিন এই দুর্দান্ত স্কিমের বিষয়ে 


২০১২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং ২৬শে ফেব্রুয়ারী মাদ্রাজ বিশ্ববিদ‍্যালয়ে ভারতীয় গণিত প্রতিভা শ্রীনীবাস রামানুজনের ১২৫ তম বার্ষিকী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে এইদিনটিকে জাতীয় গণিত দিবস হিসেবে পালন করার কথা ঘোষনা করেন। ঐ বছরটিকে জাতীয় গণিত বছর হিসেবে পালিত হবে বলেও ঘোষনা করেন তিনি। 

সেই থেকে, প্রতি ২২ ডিসেম্বর ভারতের জাতীয় গণিত দিবসটি পালিত হয় সারা দেশে স্কুল এবং বিশ্ববিদ্যালয়গুলিতে অসংখ্য শিক্ষামূলক অনুষ্ঠানের সাথে সাথে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

11 মন্তব্যসমূহ

Ad Code