মাঝ রাস্তায় হাতির দল, হাতি দেখতে ভিড় পথ চলতি মানুষের
জলপাইগুড়ি, জয়ন্ত বর্মন :: ডুয়ার্সের বানারহাটে চোদ্দটি হাতির একটি দল আটকে পড়ল মাঝরাস্তায়। সোমবার সকালে জলপাইগুড়ির বিন্নাগুড়ি ও বানারহাটের মাঝে এয়ারফিল্ড এলাকায় হাতির দলটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় বিন্নাগুড়ি বন্যপ্রাণ স্কোয়াডে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বনকর্মীরা। হাতি দেখতে প্রচুর মানুষ সেখানে ভীড় জমান।
তবে মাঝেমধ্যে হাতির দল লোকালয়ে ঢুকায় বিপদের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন মাঝেমধ্যেই হাতি বেরিয়ে আসে যার জেরে চরম সমস্যায় পড়তে হয়।
এদিন অনেকেই হাতি দেখতে উঠে পড়েন গাছের মগডালে। সকাল থেকেই হাতির দলটিকে জঙ্গলে ফেরত পাঠানোর চেষ্টা চালানো হলেও তবে সেই সময় দলটিকে জঙ্গলে ফেরত পাঠানো সম্ভব হয়নি। সন্ধ্যার পর হাতির দলকে ফের একবার জঙ্গলে ফেরত পাঠানোর চেষ্টা হবে বলে জানিয়েছেন বনকর্মীরা।
বানারহাটে মাঝরাস্তায় হাতির দলবানারহাটে মাঝরাস্তায় হাতির দল
Posted by Sangbad Ekalavya on Tuesday, December 28, 2021
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ