তদন্ত যাওয়ার পথে দুর্ঘটনার কবলে কাটোয়া জিআরপির ওসি
সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান সদর :
তদন্ত যাওয়ার পথে দুর্ঘটনার কবলে কাটোয়া জিআরপির ওসি।
পুরনো একটি মামলার তদন্ত করতে আজ বিকেল নাগাদ কাটোয়া জিআরপি ওসি, রিয়াজ সামিম ও আর এক সহকর্মী কে নিয়ে স্কুটি করে মঙ্গলকোটের ভালসোনা গ্রামে যাবার পথে হঠাৎই তার স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি বাইকে ধাক্কা মারে।ঘটনা স্থলে গুরুতর জখম হন ওসি।ঘটনাটি ঘটে বনকাপাসি গ্রামের কাছে।এরপর তাকে তড়িঘড়ি কৈচর ফাঁড়ির পুলিশ নিয়ে আসে কাটোয়া মহকুমা হাসপাতালে।
ওসির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কাটোয়া থানার পক্ষ থেকে গ্রিন করিডোর করে, এসডিপিও আইসির নেতৃত্বে তাকে নিয়ে যাওয়া হল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ থেকে স্থানান্তরিত করা হয় কোলকাতা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ