Latest News

6/recent/ticker-posts

Ad Code

কেমন আছেন BCCI PRESIDENT সৌরভ গঙ্গোপাধ‍্যায়?

কেমন আছেন BCCI PRESIDENT সৌরভ গঙ্গোপাধ‍্যায়?


BCCI PRESIDENT





কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট তথা প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। আর তারপরেই চিন্তার ভাঁজ অনুরাগীদের কপালে। তবে সব চিন্তাকে দূরে সড়িয়ে করোনা মুক্ত সৌরভ।




আজ শুক্রবার দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। নীল চেক শার্ট এবং নীল জ্যাকেট পরিহিত সৌরভ হাসপাতাল থেকে বেড়িয়ে লাল গাড়ি করে ফেরেন বাড়িতে। গাড়িতে ওঠার সময় হাতও নাড়ান।




হাসপাতালের তরফে জানানো হয়েছে, সৌরভের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বৃহস্পতিবার রাতে ঠিকমতো খাওয়া-দাওয়া করেছেন। ভালো ঘুম হয়েছে। শারীরিক বিভিন্ন মাপকাঠিও স্বাভাবিক আছে। আজ রিপোর্ট আসার পর ছেড়ে দেওয়া তাঁকে।




করোনাভাইরাস থেকে সেরে উঠলেও চিকিৎসকদের পরামর্শে আপাতত ১৪ দিন বেহালার বাড়িতে সৌরভকে নিভৃতবাসে থাকতে হবে। মেনে চলতে হবে করোনা সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধ। খেতে হবে ওষুধ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code