Latest News

6/recent/ticker-posts

Ad Code

হাই ভোল্টেজ ইলেকট্রিক তার ছিঁড়ে পুড়ে ছাই খড়ের পুঁজি, ঘটনায় চাঞ্চল্য

 হাই ভোল্টেজ ইলেকট্রিক তার ছিঁড়ে পুড়ে ছাই খড়ের পুঁজি, ঘটনায় চাঞ্চল্য



বুড়িরহাটে হাই ভোল্টেজ ইলেকট্রিক তার ছিঁড়ে খড়ের পুঁজিতে আগুন লেগে পুড়ে ছাই,ঘটনায় চাঞ্চল্য। ঘটনার বিবরণে জানা গিয়েছে রবিবার গভীর রাত আনুমানিক আড়াইটে নাগাদ দিনহাটা দুই নম্বর ব্লকের বুড়িরহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাজার সংলগ্ন এলাকায় নীহার সাহা নামের এক ব্যক্তির বাড়ির পাশেই খড়ের পুঁজিতে হাইভোল্টেজ তার ছিঁড়ে আগুন লেগে যায়। 


 
নীহার সাহা জানান আমার ৬ বিঘে জমির ধানের খড়ের পুঁজি ছিল এটি। আমার বাড়ির ওপর দিয়ে ১১ হাজার হাই ভোল্টেজ ইলেকট্রিক তারের পোল রয়েছে। সেই পোলে ঝোলানো তার ছিঁড়ে গিয়ে আগুন লাগে খড়ের পুঁজিতে এবং পুরোটাই ছাই হয়ে যায়। তবে গভীর রাতে আগুন লাগায় প্রথমে বুঝতে পারে নি তবে আগুনের ছটা দেখতে পেয়ে বের হন ওই ব্যাক্তি। এরপর পাড়া প্রতিবেশীদের ডাকতে থাকেন তবে ততক্ষণে সেই খড়ের পুঁজি আগুনের তীব্রতায় পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায়।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code