Latest News

6/recent/ticker-posts

Ad Code

আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার এক যুবক

আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার এক যুবক



রামকৃষ্ণ চ্যাটার্জী, সালানপুর:-


আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করলো সালানপুর থানার রূপনারায়নপুর ফাঁড়ির পুলিশ।পুলিশ সূত্রে জানা যায় যুবকটি সালানপুর থানার জেমারি অঞ্চলের বাসিন্দা।পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাকে আল্লাডি মোড়ের কাছে থেকে হানা দিয়ে গ্রেপ্তার করে।



পুলিশ নিজস্ব সূত্রে খবর পেয়ে ওই যুবককে একটি পাইপগান ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার করে বলে জানা যায়। পুলিশের প্রাথমিক অনুমান কোন বড়সড় অপরাধমূলক কাজ করার জন্যই ওই যুবক দাঁড়িয়ে ছিল আল্লাডি মোড়ে। ঘটনার জোরকদমে তদন্ত শুরু করেছে পুলিশ।ধৃতকে সোমবার জেলা আদালতে তোলা হয়।পুলিশ জানিয়েছে ধৃতের নাম অমরজিৎ মন্ডল।



এদিকে ধৃত ব্যাক্তি অমরজিৎ মণ্ডল জানান এই আগ্নেয়াস্ত্র তার নয়।তাকে আগ্নেয়াস্ত্রটি ওই এলাকার কূটরা নামক এক ব্যাক্তি রাখতে দিয়েছিলো পুলিশের ভয়ে বাড়ির পিছনে বাগানের জঙ্গলে লুকিয়ে রেখেছিলো আগ্নেয়াস্ত্রটি।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code