সোমবার থেকে বৃষ্টি (rain) রাজ্যে! WB Weather Update, Today Weather Update
সোমবার থেকেই রাজ্যে ফের বৃষ্টি হতে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আনুযায়ী, দক্ষিণবঙ্গের উপকূলের জেলা এবং উত্তরবঙ্গের পার্বত্য জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
এদিকে, রাজ্যে রবিবার পর্যন্ত হালকা শীতের আমেজ। রাতের তাপমাত্রা বাড়বে। সকালে বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশার সম্ভাবনা। এরপর আবহাওয়ার পরিবর্তন ধীরে ধীরে নামবে পারদ।
রাজ্যে সোমবার থেকেই বৃষ্টি হবে। বঙ্গোপসাগরে নিম্নচাপের পরোক্ষ প্রভাবে তৈরি উচ্চচাপ বলয়।
পূবালী হাওয়া সক্রিয় হয়েছে। ফলে পুবালি হাওয়ায় ভর করে রাজ্যে জলীয় বাষ্পের প্রবেশ। জলীয় বাষ্প থেকে মেঘ পুঞ্জিভূত হয়ে দক্ষিণবঙ্গের উপকূল ও উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা। সোমবার বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পং জেলায়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ