Latest News

6/recent/ticker-posts

Ad Code

সবজীর দাম আকাশছোঁয়া, পরিস্থিতি খতিয়ে দেখতে মাঠে নামলো কৃষি বিপনন দপ্তর ও ডিইবি দপ্তরের আধিকারিক‌রা

সবজীর দাম আকাশছোঁয়া, পরিস্থিতি খতিয়ে দেখতে মাঠে নামলো কৃষি বিপনন দপ্তর ও ডিইবি দপ্তরের আধিকারিক‌রা (vegetable price hike)

vegetable price hike



আলু পেঁয়াজ সহ সমস্ত রকম সবজির দাম রীতিমতো আকাশ‌ছোঁয়া। জলপাইগুড়ি সহ ডুয়ার্সের প্রতিটি বাজারেই সবজির দামে আগুন। পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার জলপাইগুড়ি‌র বিভিন্ন সবজি বাজারে অভিযান চালালেন কৃষি বিপনন দপ্তর ও ডিইবি দপ্তরের আধিকারিক‌রা।

এদিন সকাল থেকেই অভিযান চলে জলপাইগুড়ি‌র দিনবাজার সহ অন‍্যান‍্য বাজারে। ক্রেতাদের কাছ থেকে কিছু‌তেই সবজির দাম বেশি নেওয়া যাবে না বলে সতর্ক করা হয় ব‍্যবসায়ী‌দের।

অভিযানে ছিলেন ডেপুটি ম‍্যাজিস্ট্রেট স্বপন পাত্র, ডিএসপি ডিইবি টিটি ভুটিয়া, কৃষি বিপনন দপ্তরের আধিকারিক সুব্রত দে প্রমুখ।

কৃষি বিপনন দপ্তরের আধিকারিক সুব্রত দে বলেন, বিভিন্ন রকমের সবজির দামের ক্ষেত্রে পাইকারি ও খুচরো দামে অনেক‌টাই ফারাক দেখা যাচ্ছে। এই বিষয়টি নিয়ে ব‍্যবসায়ীদের সতর্ক করে‌ন আধিকারিকরা।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code