রবিবারের নৈশ কার্ফু শিথিল করলো নবান্ন
রবিবারের নৈশ কার্ফু শিথিল করলো নবান্ন। রবিবার ইডেন গার্ডেনে ভারত-নিউজিল্যান্ড টি২০ সিরিজের তৃতীয় টি২০ ম্যাচ। আর তাই রবিবারের নৈশ কার্ফু শিথিল করলো নবান্ন।
করোনা সংক্রমণের জেরে রাত্রি ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত কোভিড কড়াবিধি লাঘু রয়েছে রাজ্যে। যেহেতু ইডেনে ভারত নিউজিল্যান্ড ম্যাচ যা শেষ হবে রাত ১১টা নাগাদ। এরপর দর্শকদের বাড়ি যাওয়া। সব কিছু চিন্তা করেই এই শিথিলতা।
শনিবার নবান্নের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, দর্শক, ক্রিকেটার, ম্যাচ আধিকারিক, আয়োজক ও অন্যান্যদের যাতায়াতের জন্য নিয়ন্ত্রণ সংক্রান্ত বিধিতে ছাড় দেওয়া হচ্ছে। রাত ১১টা থেকে ২ ঘণ্টার এই ছাড় বলবৎ থাকবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ