SSC Group D মামলায় CBI অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের
SSC Group D মামলায় CBI অনুসন্ধানের নির্দেশ দিল হাইকোর্ট। স্কুল গ্রুপ ডি মামলায় আগেই সিবিআই তদন্তের হুশিয়ারি দিয়েছিল হাইকোর্ট। এদিন সিবিআই অধিকর্তার নেতৃত্বে অনুসন্ধানের নির্দেশ দিয়েছে আদালত। এই মামলায় প্রাথমিক খোঁজ খবর নেওয়ার নির্দেশ দেওয়া হল সিবিআইকে।
ডিআইজি পদমর্যাদার আধিকারিক, যুগ্ম অধিকর্তা পদমর্যাদার আধিকারিকদের কমিটি গঠন করে খোঁজখবর নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। আদালত বলেছে, ‘কারা নিয়োগপত্র দিয়েছিল? দুষ্কৃতীদের খুঁজে বের করতে হবে।’ ২১ ডিসেম্বরের মধ্যে আদালতে প্রাথমিক রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে।
বিচারপতি মন্তব্য করেন, ‘দুষ্কৃতীর কোনও রাজনৈতিক দল হয় না, তারা দুষ্কৃতীই। দুষ্কৃতীরা বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন দলের আশ্রয় নেয়। আমি কোনও রাজনৈতিক দল বা নেতার বিরুদ্ধে নই। যারা যুক্ত, তাদের সব পদ থেকে বহিষ্কার করতে হবে। প্রশাসনের যে পদে থাকুন না কেন তাকে বহিষ্কার করতে হবে’।
পাশাপাশি এদিন কমিশনকে দ্রুত সওয়াল করার নির্দেশ দেয় আদালত। যদিও কমিশন জানিয়ে দেয় সম্ভব নয় তাই করবে না। এই মামলা সিবিআইকে দেওয়া যায় না বলে সওয়াল করে কমিশন। জবাবে আদালত জানায় ‘তাহলে বলতে চান, আদালতের হাত বাঁধা থাকবে, দুষ্কৃতীরাও মুক্ত থাকবে? ‘দুর্নীতির আর্থিক দিক, টাকা কোথায় গেছে, তা দেখতে সিবিআইকে বলব।’
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ