পোস্ট অফিসের (post office) এই স্কিমে (policy scheme) ঝুঁকি কম কিন্তু রিটার্ন (return) অন্যান্য স্কিমের তুলনায় বেশি
বিনিয়োগকারীদের জন্য একটি ভাল বিকল্প হল পোস্ট অফিসের বিনিয়োগ স্কিম। এই স্কিমগুলিতে ঝুঁকি কম কিন্তু রিটার্ন অন্যান্য স্কিমের তুলনায় বেশি হয়ে থাকে।
গ্রাহকরা সব রকমের স্কিম বিবেচনা করে একটি স্কিমে বিনিয়োগ করার মাধ্যমে দীর্ঘ মেয়াদি সুবিধা পেতে পারেন। পোস্ট অফিসের বিভিন্ন স্কিমের মধ্যে এই রকম একটি স্কিম কিষান বিকাশ পত্র। এই স্কিমে গ্রাহকের টাকা দ্বিগুন হয় ১২৪ মাস অথবা ১০ বছরে। গ্রাহকদেরকে ১ এপ্রিল ২০২০ থেকে চক্রবৃদ্ধি হারে বার্ষিক ৬.৯ শতাংশ সুদ দেওয়া হয়। কিষান বিকাশ পত্রে বিনিয়োগ করা টাকা ১০ বছরে দ্বিগুন হয়।
এই কিষান বিকাশ পত্রে বিনিয়োগ করার জন্য ন্যুনতম ১০০০ টাকা বিনিয়োগ করতে হয়। যদিও এই স্কিমে বিনিয়োগ করার কোনও উরদ্ধসীমা নেই। যে কোনও প্রাপ্ত বয়স্ক ব্যক্তি কিষান বিকাশ পত্র কিনতে পারেন।
এছাড়াও এই সুযোগ পান জয়েন্ট এ এবং জয়েন্ট বি অ্যাকাউন্টে একসঙ্গে তিনজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি। এরই সঙ্গে ১০ বছরের উর্দ্ধে কোনও অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি এবং মানসিক ভারসাম্যহীন ব্যক্তির হয়ে তার অভিভাবক কিষান বিকাশ পত্র কিনতে পারেন।
বিকাশ পত্র পাসবইয়ের আকারে কিষান দেওয়া হয়। যেকোনও ডিপারটমেন্টাল পোস্ট অফিস থেকে এটি কেনা যায়। কিষান বিকাশ পত্রে অপর কাউকে মনোনীত করার সুযোগ থাকে। এছাড়াও এক ব্যক্তির কাছ থেকে অন্য ব্যক্তির কাছে এবং এক পোস্ট অফিস থেকে অন্য অফিসে স্থানান্তর করা যায় কিষান বিকাশ পত্র।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ