Latest News

6/recent/ticker-posts

Ad Code

সাময়িকভাবে আমেরিকার প্রথম মহিলা প্রেসিডেন্ট হলেন কমলা হ্যারিস

সাময়িকভাবে আমেরিকার প্রথম মহিলা প্রেসিডেন্ট হলেন কমলা হ্যারিস





মার্কিন মুলুকে ইতিহাস গড়লেন কমলা হ্যারিস। সাময়িকভাবে আমেরিকার প্রথম মহিলা প্রেসিডেন্ট হলেন কমলা হ্যারিস।



২০১৯ সালের ডিসেম্বরে শেষবার শারীরিক পরীক্ষায় চিকিৎসকরা প্রেসিডেন্ট বাইডেনকে পরীক্ষা করে ফিট সার্টিফিকেট দিয়েছিলেন। সেই হিসেবেই প্রার্থী নির্বাচিত হন। শনিবারই ৭৯-তে পা দেন তিনি। তিনিই আমেরিকার সবথেকে বয়স্ক প্রেসিডেন্ট।



শুক্রবার ওয়াল্টার রিড মেডিক্যাল সেন্টারে কোলনোস্কপির জন্য যান প্রেসিডেন্ট বাইডেন। কোলনোস্কপির জন্য সোয়া এক ঘণ্টা অ্যানাস্থেশিয়া করতে হয় বাইডেনকে। নিয়মমাফিক সেই সময়ের জন্য মার্কিন প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন কমলা। ওয়াল্টার রিড মেডিক্যাল সেন্টারে যাওয়ার আগে কমলা হ্যারিস ও হোয়াইট হাউসের চিফ অফ স্টাফের সঙ্গে কথা বলেন বাইডেন। .



বাইডেন হাসপাতালে থাকার সময়, ওয়েস্ট উইংয়ে নিজের অফিস থেকেই কমলা হ্যারিস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code