ছাত্র-যুব নেতৃত্বদের উপর পুলিশের আক্রমণের প্রতিবাদে আজ রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি
SSC তে দুর্নীতির প্রতিবাদে গতকাল SFI ও DYFI পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির বিক্ষোভ কর্মসূচি চলাকালীন ছাত্র-যুব নেতৃত্বদের উপর পুলিশের আক্রমণের প্রতিবাদে আজ রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে SFI-DYFI।
সেই কর্মসূচির অংশ হিসেবে আজ গোটা কোচবিহার জেলার সাথে সাথে দিনহাটাতে ও প্রতিবাদ কর্মসূচি পালন করলো SFI-DYFI। এদিন দিনহাটা থানায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হয় ছাত্র-যুবদের পক্ষ থেকে।
বিক্ষোভ অবস্থানে সভাপতিত্ব করেন DYFI কোচবিহার জেলা সম্পাদকমন্ডলীর সদস্য মানস বর্মন।বক্তব্য রাখেন এসএফআই কোচবিহার জেলা সম্পাদকমন্ডলীর সদস্য টুটুল সরকার,সৌভিক দে,জেলা কমিটির সদস্য সাব্বির রহমান,দিপায়ন শীল,ডিওয়াইএফআই জেলা সম্পাদকমন্ডলীর সদস্য শুভ্রালোক দাস,ডিওয়াইএফআই নেতা কৌশিক রায় ও অন্যান্যরা।
এরপর দিনহাটা চৌপথিতে রাজ্যের শিক্ষামন্ত্রী ও SSC চেয়ারম্যান এর কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ দেখান ছাত্র-যুবরা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ