গ্রাহক সেজে ব্যাংকে (Bank) ঢুকে ডাকাতির (Robbery) ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল দিনহাটার নিগমনগরে
সমীর হোসেন, নিগমনগরঃ
গ্রাহক সেজে ব্যাংকে ঢুকে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল দিনহাটার নিগমনগরে। দিন-দুপুরে দিনহাটার নিগমনগরের উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংকের শাখায় প্রায় ১৯ লক্ষ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা।
জানা গিয়েছে, মঙ্গলবার ব্যাংক খুলতেই কয়েক জন গ্রাহক সেজে ব্যাংকে ঢোকে টাকা তোলার জন্য, তাদের প্রত্যেকের মুখেই মাস্ক ছিল। ব্যাংকে ঢুকেই তারা নিজের ভূমিকায় অবতীর্ণ হয়ে ব্যাংক ম্যানেজারসহ অন্যান্যদেরকে ভয়-ভীতি দেখিয়ে প্রায় ১৯ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়।
ঘটনা জানাজানি হতেই জোর গুঞ্জন ছড়িয়ে পরে। খবর পেয়েই দিনহাটা থেকে মহকুমা পুলিশ আধিকারিক ত্রিদীব সরকার, দিনহাটা থানার আইসি সুরজ থাপার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সেখানে ছুটে যায়। শুরু হয় তদন্ত।
প্রথম যে কয়েকজন গ্রাহক ব্যাংকে গিয়েছিলেন তাদের চিহ্নিতকরণ করে ইতিমধ্যেই একজনকে নিয়ে আসা হয় ব্যাংকে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন ব্যাংক থেকে প্রায় ১৯ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয়। তারা গ্রাহক সেজে ব্যাংকে ঢোকে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ব্যাংক কর্তৃপক্ষের এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
2 মন্তব্যসমূহ
গুরুত্ব পূর্ন সংবাদ
উত্তরমুছুনগুরুত্বপূর্ণ খবর
উত্তরমুছুন