ফের তৃণমূলের গোষ্ঠীকোন্দল গিতালদহে, গুলিবিদ্ধ হয়ে মৃত ২, আহত একাধিক
উৎসবের আবহে গতরাতে ফের প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল কোচবিহারের দিনহাটার গিতালদহ এলাকায়। সিতাই বিধানসভার গিতালদহে তৃণমূলের গোষ্ঠীকোন্দলে গুলিবিদ্ধ হয়ে মৃত দুই ও আহত এক।
জানা যায়, দুই প্রভাবশালী নেতার মধ্যে কোন্দলের জেরে গতকাল উত্তপ্ত হয়ে ওঠে গিতালদহ। এর মাঝে কে বা কারা গুলি চালিয়ে দেয়। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন মান্নান হক ও মুজাফ্ফর হোসেন নামে দুই ব্যক্তি। গুলিবিদ্ধ অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে দুজনকেই মৃত বলে ঘোষনা করা হয়।
এই ঘটনায় আরও অনেকেই আহত হয়েছেন বলে সূত্রের খবর। এই ঘটনার জেরে এলাকাজুড়ে আতঙ্কের পরিবেশ। আহতদের অনেকে দিনহাটা হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, সংঘর্ষে তির ধনুকও ব্যবহার করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দিনহাটা থানার পুলিশ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ