T20 WC, Ind vs Pak: ভারতের বিরুদ্ধে দল ঘোষণা পাকিস্তান ক্রিকেট বোর্ডের
করোনার ভয়াল গ্রাসে পিছিয়ে গিয়ে আইপিএল-শেষের পর শুরু হয়েছে টি২০ বিশ্বকাপ। প্রথম রাউন্ডের খেলা শেষ। এবার সুপার ১২-র খেলা। প্রথম রাউন্ড থেকে ৪টি দল ইতিমধ্যে সুপার ১২-এ উত্তীর্ণ হয়েছে।
সুপার ১২-এ আগামীকাল মুখোমুখি হচ্ছে ভারত- পাকিস্তান। করোনার জেরে টি২০ বিশ্বকাপের আসর সড়ে গিয়েছে ওমান ও আরব আমিরশাহীতে। আগামীকাল সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুইদল।
টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে দুই দল। পাঁচটিতেই জয় ভারতের। অন্যদিকে, দল নির্বাচন থেকে বোর্ডের অন্তর্কলহ নিয়ে জেরবার পাকিস্তান। বাবর আজমের অবিশ্বাস্য ফর্মেই জয়ের স্বপ্নে পাকিস্তান। খাতায়-কলমে এগিয়ে টিম ইন্ডিয়া। তবে চাপ সামলে সেরা পারফর্ম যারা করবে, ম্যাচ তাদেরই, মানছেন বিশেষজ্ঞরা।
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের দল
বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান, ফকর জমন, মহম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, ইমাদ ওয়াসিম, শাদাব খান (সহ-অধিনায়ক), হাসান আলি, শাহিন আফ্রিদি, হরিস রউফ ও হায়দার আলি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ