T20 World Cup জয় দিয়ে যাত্রা শুরু টিম ইন্ডিয়ার
টি -টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) জয় দিয়ে যাত্রা শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে ৭ উইকেটে (wickets) পরাজিত করে ভারত তার যাত্রা শুরু করলো।
ম্যাচে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড 5 উইকেটে 188 রান করে। জবাবে, টিম ইন্ডিয়া 19 ওভারে 3 উইকেটে লক্ষ্য অর্জন করে।
Ishan Kishan ৭০ রান করার পর আঘাত পেয়ে প্যাভিলনে ফিরে আসেন। এছাড়া কেএল রাহুলও করেছেন ৫১ রান।
২০ শে অক্টোবর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। এর আগে একটি অনুশীলন ম্যাচে পাকিস্তান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে পরাজিত করেছিলো।
এদিন 189 রানের বড় টার্গেট তাড়া করতে গিয়ে Ishan Kishan এবং কেএল রাহুল শুরুটা খুব ভালো করেন। দুজনেই প্রথম উইকেটে (wicket) ৮.২ ওভারে ৮২ রান করেন।
কেএল রাহুল ২৪ বলে ৫১ রান করে মার্ক উডের বলে আউট হন। তিনি 6 টি চার ও ৩ টি ছক্কা হাঁকান। এরপর অধিনায়ক বিরাট কোহলি (11) বড় ইনিংস খেলতে পারেননি। লিভিংস্টোন তাকে আউট করেছিলেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ