বাঙালি সাজে অনুরাগীদের শুভেচ্ছা জানালেন নতুন মা নুসরত
কিছুদিন আগেই মা হয়েছেন টলি অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান। ঈশান কোলে আসার পর এই বছর প্রথম পুজো নুসরত জাহানের। সোশ্যাল মিডিয়ায় সপ্তমীর সাজে ছবি শেয়ার করে শুভেচ্ছা জানালেন তিনি।
হালকা সবুজ শাড়িতে বাঙালি বধূ। সামনে একগোছা হলুদ ফুল। মাথায় ফুলের মালা, গায়ে ভারি গয়না।৩টি ঝলমলে ছবি শেয়ার করেছেন এবং সপ্তমীর শুভেচ্ছা জানালেন নায়িকা। আগেই জানিয়েছিলেন, এবার পুজোয় সবচেয়ে বেশি সময় ঈশানকে দেবেন তিনি।
ইনস্টাগ্রামে একটি ছোট্ট রিলও আপলোড করেছেন নুসরত। সেখানে হলুদ সারারায় দেখা গিয়েছে তাঁকে। ছবি গুলোতে তাঁকে একদম দারুন লাগছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ