মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ ঘিরে রাজ্য- রাজভবন সংঘাত!
চলতি সপ্তাহেই বিধায়ক হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোথায়, কার কাছে শপথগ্রহণ? আর এনিয়ে রাজভবন-রাজ্য সরকার সংঘাত।
রীতি অনুযায়ী রাজ্যপালের অনুমতিতে বিধায়করা বিধানসভাতেই শপথ নেন। শপথবাক্য পাঠ করান অধ্যক্ষ। সেই রীতি মেনেই সম্প্রতি ১২ জন বিধায়ককে শপথবাক্য পাঠ করান অধ্যক্ষ। সংবিধান অনুযায়ী রাজ্যপাল কিংবা মনোনীত কেউ শপথ নেওয়াতে পারেন।
কিন্তু সেপ্টেম্বরের মাঝামাঝি সেই অনুমতি প্রত্যাহার করে নেন রাজ্যপাল। কয়েকদিন আগে পরিষদীয় দফতরের পক্ষ থেকে রাজ্যপালকে চিঠি দিয়ে বিধানসভাতেই মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার অনুমতি চাওয়া হয়।
বিধায়ক হিসেবে মমতার শপথগ্রহণ নিয়ে রাজভবনে চিঠি দেওয়া হয়েছে বলে খবর সূত্রের। ৫ অক্টোবর পর্যন্ত গেজেট নোটিফিকেশন কার্যকর থাকবে। ৫ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করুন, তারপর সিদ্ধান্ত। পরিষদীয় মন্ত্রীকে ফোনে রাজ্যপাল জানিয়েছেন বলে খবর সূত্রের। সূত্রের খবর রাজভবনে শপথ নিতে হলে গরহাজির থাকতে পারেন অধ্যক্ষ, পরিষদীয় মন্ত্রী।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ