Latest News

6/recent/ticker-posts

Ad Code

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উত্তরবঙ্গ সফর ঘিরে জরুরী বৈঠকে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর  উত্তরবঙ্গ সফর 

জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার



মুখ‍্যমন্ত্রী মমতা ব‍্যানার্জি‌র উত্তরবঙ্গ সফরের আগে তাঁর নিরাপত্তা‌ ব‍্যবস্থা‌র বিষয় নিয়ে শুক্রবার একটি বৈঠক করলেন জলপাইগুড়ি জেলা পুলিশের কর্তারা। এবারের উত্তরবঙ্গ সফরকালে জলপাইগুড়ি‌তেও আসতে পারেন মুখ‍্যমন্ত্রী।

এজন্য জেলা পুলিশের সমস্ত স্তরের আধিকারিকদের নিয়ে একটি জরুরি বৈঠক করেন জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত। বৈঠকে উপস্থিত ছিলেন জেলার সমস্ত থানার অফিসার‌রা। 

পুলিশ লাইনে‌র কনফারেন্স হলে অনুষ্ঠিত এই বৈঠক শেষে জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, রবিবার উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ‍্যমন্ত্রী‌ মমতা ব‍্যানার্জি। মুখ‍্যমন্ত্রী‌র নিরাপত্তা‌র বিষয় নিয়ে জলপাইগুড়ি জেলা পুলিশ প্রশাসনের বিভিন্ন স্তরে‌র আধিকারিকদের নিয়ে বৈঠক করা হয়েছে। 

যদিও উত্তরবঙ্গ সফরাকালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জলপাইগুড়িতে আসবেন কিনা তা নিয়ে কিছু বলতে চাননি জেলা পুলিশ সুপার। 

ইতিমধ্যেই মুখ‍্যমন্ত্রী‌র সফরকে ঘিরে ব‍্যস্ত‌তা দেখা যাচ্ছে জলপাইগুড়ি‌ জেলা পুলিশ ও প্রশাসনিক মহলে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code