Lakhimpur Kheri Violence: 'ওটা রাম রাজ্য না কিলিং রাজ্য'?-মমতা
রবিবার লাখিমপুর খেরিতে (Lakhimpur Kheri Violence) বিজেপির (BJP) পতাকা লাগানো গাড়ির ধাক্কায় ৮ জনের মৃত্যু হয়৷ যার মধ্যে ৪ জন কৃষক৷ ওই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে সমগ্র দেশজুড়ে উত্তেজনার পারদ বৃদ্ধি পায়৷
সোমবার ভোরে সেখানে যাওয়ার উদ্দেশে রওনা দেন প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)৷ কিন্তু লাখিমপুর খেরিতে প্রবেশের আগে হরগাঁওয়ের কাছে গ্রেফতার করা হয় কংগ্রেস নেত্রীকে৷
প্রিয়াঙ্কা গান্ধাীর পর গ্রেফতার করা হয় অখিলেশ যাদবকে (Akhilesh Yadav)৷ উত্তরপ্রদেশে অখিলেশের বাসভবনের বাইরে থেকেই গ্রেফতার করা হয় তাঁকে৷
এভাবে পরপর দুই বিরোধী নেতার গ্রেফতারির পর থেকেই বিষয়টি নিয়ে আরও জোর চর্চা শুরু হয়ে যায় গোটা দেশ জুড়ে৷
গতকাল লাখিমপুর খেরির ঘটনার তীব্র প্রতিবাদ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় লাখিমপুর খেরির ঘটনা নিয়ে প্রকাশ্যে বলেন, উত্তরপ্রদেশে (UP) যা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক ঘটনা৷ বিজেপি গণতন্ত্রে বিশ্বাস করে না৷ ওরা স্বৈরতন্ত্রে বিশ্বাসী বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী (West Bengal CM)৷
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, উত্তরপ্রদেশে যা হচ্ছে, তা কি রাম রাজ্য? ওটা 'খুনের রাজ্য' বলেও কটাক্ষ করেন তিনি৷
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ