Latest News

6/recent/ticker-posts

Ad Code

BJP আমাকে গ্রেফতার করে প্রচার বন্ধ করতে চায়, কন্ঠরোধ করতে চাইছে: কুণাল ঘোষ

BJP আমাকে গ্রেফতার করে প্রচার বন্ধ করতে চায়, কন্ঠরোধ করতে চাইছে: কুণাল ঘোষ






আগরতলা পশ্চিম থানার পুলিশ ডেকে পাঠানোয় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। 

কুনাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় লেখেন ''ভীত বিজেপির আগরতলা পুলিশ শুক্রবার আমার নামে একটি মামলা করেছে। গতকাল রাত থেকেই খুঁজেছে। গভীর রাতে নোটিস পাঠিয়েছে। নজিরবিহীনভাবে মাত্র একদিনের মধ্যে, মানে আজ শনিবার থানায় ডেকেছে।


বিজেপি চায় আমাকে গ্রেপ্তার করিয়ে প্রচার বন্ধ করাতে।


শুনেছিলাম রাত থেকেই আমাকে খোঁজা হচ্ছে কোনো একটি কাগজ নিয়ে।


আরও শুনেছিলাম, রবিবার অভিষেকের সভা আর আসন্ন পুরভোটের আগেই বিজেপি আমাকে গ্রেপ্তার করাতে পুলিশকে নির্দেশ দিয়েছে।


আমি সভায় বলেছিলাম জনবিরোধী নীতি জনগণকে পর্যুদস্ত করা বিজেপি নজর ঘোরাতে 'জয় শ্রীরাম' শ্লোগান দিয়ে হিন্দুত্বের রাজনীতি করছে।


আমিও হিন্দু। আমি ঈশ্বরবিশ্বাসী। আমিও রামচন্দ্রকে নমস্কার করি। কিন্তু তাঁর নামে ভোটের রাজনীতির বিরোধিতা করি।


মা, বোনেদের বলব জয় শ্রীরাম বলে কেউ বিজেপির ভোট চাইতে এলে তাদের জিজ্ঞেস করবেন রামচন্দ্র রাজা হলেও মা সীতাকে অন্তঃসত্ত্বা অবস্থায় কেন জঙ্গলে যেতে হয়েছিল? কেন পাতালপ্রবেশ করতে হয়েছিল? বিজেপি হিন্দুত্বের দোকান খুলে ভোট চায়। আমরা ধর্মের নামে রাজনীতির বিরুদ্ধে। আমরা সম্প্রীতি, সংহতি চাই। ধর্ম থাকুক নিজের কাছে। রোটি কাপড়া আউর মাকানের অধিকারের লড়াই থাকুক রাজনীতির ময়দানে।



পুলিশ বলছে, এটা সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে।

তাই মামলা।


আসলে ত্রিপুরায় বিজেপি ভীত।

ওরা অভিষেকের সফর নিয়ে আতঙ্কে।

তৃণমূলকে ভয় পাচ্ছে।

আমাদের প্রচারে ওরা কোণঠাসা।


কন্ঠরোধ করতে চাইছে।

ওদের উগ্র হিন্দুত্বের রাজনীতির বিরুদ্ধে মানুষ সচেতন হচ্ছেন। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের লাগাতার দাম বৃদ্ধি থেকে নজর ঘোরাতে ধর্মীয় রাজনীতির খেলার মুখোশ খুলে দিচ্ছি।


তাই দমনপীড়নজনিত কারণে এই মামলা।


শুক্রবার পুলিশ খুঁজতে নেমেছিল। তারপর রাজ্য তৃণমূল স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিকের অফিসে নোটিস দিয়ে গিয়েছে। সেটি রাতেই দেখেছি।


আমি খুশি এবং উৎসাহিত যে এখানে দলের কাজ করতে পারছি, যে কাজে বিজেপি বিড়ম্বনায় পড়ছে। ভয় পাচ্ছে। পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়ে থামাতে চাইছে।


আমি আগরতলাতেই আছি।

পুলিশের মুখোমুখি হব।


সকলকে অনুরোধ, এদিকে ওরা যাই করুক, কাল রবিবার আগরতলায় অভিষেকের সভায় আপনারা যোগ দিন। বিজেপি নানারকম চক্রান্ত করছে। কিন্তু সভা সফল হবেই।


আমি নোটিসে সাড়া দিয়ে থানায় যাব।'' 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code