Latest News

6/recent/ticker-posts

Ad Code

WB latest news: ২৪ ঘন্টা না কাটতেই ফলাফল বাতিল করলো WBPSC

WB latest news: ২৪ ঘন্টা না কাটতেই ফলাফল বাতিল করলো WBPSC


WB latest news



পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ক্লার্কশিপ ২০১৯ (PSC CLERKSHIP) মেইন পরীক্ষার ফল প্রকাশ করার ২৪ ঘণ্টার মধ্যে তা বাতিল করে দিল। বৃহস্পতিবার পাবলিক সার্ভিস কমিশন ২০১৯ সালের ক্লার্কশিপ পরীক্ষার পার্ট-১ ও পার্ট-২-এর ফলের ভিত্তিতে সফল পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ করে। সেই সাথে সফল পরীক্ষার্থীদের মেডিক্যাল টেস্টের জন্য বলা হয়েছিল। 

ফলাফল প্রকাশ করে WBPSC -র তরফে জানানো হয়েছিলো, ২৯শে সেপ্টেম্বর ২০২১ থেকে ৬ই অক্টোবর ২০২১ পর্যন্ত উর্ত্তীন প্রার্থীদের ডকুমেন্ট অপলোড করতে হবে। 

কিন্তু ২৪ ঘন্টা না কাটতেই পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন শুক্রবার ফের বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে, ২৩ সেপ্টেম্বর ২০১৯ সালের ক্লার্কশিপ পরীক্ষার পার্ট-১ ও পার্ট-২-এর ফলের ভিত্তিতে যেসব সফল পরীক্ষার্থীদের কম্পিউটার টেস্টের জন্য তালিকাভুক্ত করা হয়েছিল, তা প্রত্যাহার করা হল।

WB latest news



এ বিষয়ে কমিশন জানিয়েছে, বহু পরীক্ষার্থী ফলাফল নিয়ে আপত্তি জানানোয় পুনরায় পার্ট-১ ও পার্ট-২-এর মিলিত ফল খতিয়ে দেখা হবে। তারপর চূড়ান্ত তালিকা প্রকাশ করবে পাবলিক সার্ভিস কমিশন।

এমন একটি বড় মাপের পরীক্ষায় এমন গাফিলতিতে কার্যত সমালোচনার মুখে পরলো WBPSC. 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

4 মন্তব্যসমূহ

  1. একন ছাত্র ছাত্রী দের ভবিষ্যত নিয়ে খেলা করছে

    উত্তরমুছুন
  2. নতূ করে আবার ফলপ্রকাশিত হোক

    উত্তরমুছুন
  3. কয়েক জনের অসৎ কাজের ফল ভোগ করতে হয় বছরের পর বছর পরিশ্রম করা ছাএ ছাএীদের।
    অনেক আশা আকাঙ্খা ক্ষণিকের মধ্যেই ধ্বংস হয়ে যায়।

    উত্তরমুছুন

Ad Code