Latest News

6/recent/ticker-posts

Ad Code

ইসিএলের কলিয়ারিতে জল ঢুকে দীর্ঘদিন বন্ধ উৎপাদন, আন্দোললে শ্রমিকরা

ইসিএলের কলিয়ারিতে জল ঢুকে দীর্ঘদিন বন্ধ উৎপাদন, আন্দোললে শ্রমিকরা

ecl


রামকৃষ্ণ চ্যাটার্জী:আসানসোল: ইসিএলের সোদপুর এরিয়ার নরসমুদা কোলিয়ারি সহ বিভিন্ন কোলিয়ারির খনিতে ঢুকেছে বৃষ্টির জল। আর জল ঢুকে যাওয়ায় কারণে দীর্ঘদিন ধরে উৎপাদন ব্যাহত হচ্ছে ওই কলিয়ারি গুলোতে। 


এদিকে দীর্ঘদিন ধরে কয়লা উত্তোলন ব্যাহত হওয়ায় খনি পরিচালন কমিটি খনিগুলি বন্ধ করার পরিকল্পনা করে। আর তার জেরেই কাজ হারায় ওই খনিতে কর্মরত শ্রমিকরা। আর শ্রমিকদের কাজ হারানোর প্রতিবাদে, খনি থেকে জল বের করে পুনঃরায় ওই খনি গুলিতে উৎপাদন চালু করার দাবিতে। 


সোমবার সোদপুর এরিয়ার  চিনাকুড়ি এরিয়া দফতরে জয়েন্ট একশন কমিটি তথা সোদপুর বাঁচাও কমিটির পক্ষ থেকে এক ধর্ণা প্রদর্শন করা হয়।  আর এদিনের এই ধর্ণা থেকে খনি শ্রমিকদের পক্ষ থেকে দাবি করা হয়, খনি পরিচালন কমিটি তাদের দাবি না মানলে  আগামীদিনে অনশন আন্দোলন সহ বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে তারা।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code