Latest News

6/recent/ticker-posts

Ad Code

অনাথ আশ্রমের আবাসিকদের হাতে বস্ত্র তুলে দিলেন অগ্নিমিত্রা পল

অনাথ আশ্রমের আবাসিকদের হাতে বস্ত্র তুলে দিলেন অগ্নিমিত্রা পল

অগ্নিমিত্রা পল



রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: সামনেই বাঙলীর বড়ো উৎসব দুর্গাপূজা। আর ঠিক তার আগে সোমবার আসানসোল পৌর নিগমের-৮৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সস্থি নগরে এক অনাথ আশ্রমের আবাসিকদের মধ্যে বস্ত্র বিতরণ করলো বিজেপি।

এদিন শশক্তি স্বধারা গৃহ অনাথ আশ্রমের আবাসিকদের মধ্যে এই নতুন বস্ত্র গুলি তুলে দেয় তারা। আর বিজেপির এদিনের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ীকা অগ্নিমিত্রা পল।

বিজেপির সহ সভাপতি প্রভাত কুমার মহাত, সাধারণ সম্পাদক উজ্জ্বল মন্ডল, বিজেপি মহিলা মোর্চার সভাপতি সংগীতা চৌহান, সম্পাদিকা রুপা কর, সহ অন্যান্য ব্যাক্তি বর্গ।

আর এদিন এই প্রসঙ্গে অগ্নিমিত্রা পল বলেন দেশের মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে তাদের এই ছোট্ট উদ্যোগ। পূজার সময় তিনি আবারও আসবেন এই খানে, এই সুন্দর পরিবেশে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code