Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাজ্য তথা উত্তরবঙ্গ জুড়ে বিপুল উন্নয়ন হয়েছে তবুও আমরা জিততে পারিনি: উত্তরবঙ্গ উন্নয়ন ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন

রাজ্য তথা উত্তরবঙ্গ জুড়ে বিপুল উন্নয়ন হয়েছে তবুও আমরা জিততে পারিনি: উত্তরবঙ্গ উন্নয়ন ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন





একাধিক কর্মসূচি নিয়ে ধূপগুড়িতে আসলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। এদিন প্রথমে তিনি ধূপগুড়ির সেচ দপ্তরের বাংলোতে যান। সেখান থেকে ধূপগুড়ি চৌপথি সংলগ্ন এলাকায় টাউন তৃণমূল কংগ্রেসের সমাবেশে যোগ দেন তিনি। 



সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন," দল যাদের দায়িত্ব দিয়েছে তাদের নেতৃত্বেই দল চলবে।" পাশাপাশি তিনি বলেন," রাজ্য তথা উত্তরবঙ্গ জুড়ে বিপুল উন্নয়ন হয়েছে তবে তার বিনিময়ে আমরা জিততে পারিনি। ধূপগুড়িতে মিতালি হেরেছে। তার পরেও বলছি মিতালি উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সদস্য হিসেবে কিছু কাজ দিয়েছে সেগুলো করার চেষ্টা করব। "



তিনি বিজেপিকে একহাত নেন। তিনি বলেন ভোটে হেরে রাজ্যকে ভাগ করার চক্রান্ত করছে বিজেপি, যেটা কোনোমতে আমরা হতে দিব না।"


সভামঞ্চে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ, টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি ইভান দাস, প্রাক্তন বিধায়ক মিতালি রায় সহ অনেকে। তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ থেকে মন্ত্রীকে সংবর্ধনা জানানো হয়।



এরপর মন্ত্রী ধূপগুড়ি পৌরসভা অফিসে যান। সেখানে পৌরসভার পক্ষ থেকে মন্ত্রীকে স্বারক ও মানপত্র দিয়ে সংবর্ধনা জানান হয়।


এরপর মন্ত্রী পৌরসভার ২ নং ও ৫ নং ওয়ার্ডের সংযোগকারী সেতু পরিদর্শন করেন। ওখান থেকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থানুকুলে অডিটোরিয়াম পরিদর্শন করেন।


সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন," ইতিমধ্যে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মাধ্যমে প্রচুর কাজ করা হয়েছে। বাকি কাজ গুলো দ্রুত শেষ করা হবে। "
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code