সবুজায়ন এর পথে মানবদরদি সমাজসেবী প্রকৃতিপ্রেমিক আবিদার মল্লিক
কোলাঘাট , সুজিত মণ্ডল :
রাখিবন্ধন কেবল এক দিনের উৎসব নয়, এ এক অঙ্গীকার-- সুরক্ষার অঙ্গীকার, আপন করে নেওয়ার অঙ্গীকার।ভাই যেমন বোনের সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ হয়, একই ভাবে সমাজসচেতন মানুষ মাত্রেই, প্রকৃতির প্রতি সবুজ রক্ষায় অঙ্গীকারবদ্ধ হওয়া দরকার।
আর তাই রাখিবন্ধনের মধ্য দিয়ে কোলাঘাট বিট হাউস থানা ও কোলাঘাট থানার আধিকারিকদের রাখি পরিয়ে মিষ্টিমুখ করিয়ে সবুজায়নের বার্তা দিয়েছিলেন ও পরিবেশ দূষণ রক্ষায় বিশেষ ভূমিকা পালন করলেন কোলাঘাটের ভূমিপুত্র ও কোলাঘাট সামাজিক সেবা সমিতির সম্পাদক আবিদার মল্লিক যিনি সর্বদাই সামাজিক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন।
তাই আজ কোলাঘাট থানার ওসি ইমরান মোল্লা কোলাঘাট বিট হাউস থানার আইসি বিভাস দলুইকে সঙ্গে নিয়ে বেশ কিছু শাল,সেগুন,মেহগুনি গাছের চারা থানা লাগোয়া ফাঁকা জায়গা গুলিতে লাগালেন আবিদার বাবু, সাথে সাথে সারা বছর ধরে প্রায় এক লক্ষ গাছের চারা লাগানোর উদ্যোগ নিয়ে এগোচ্ছে না আবিদার বাবু. আবিদার বাবুর এহেন উদ্যোগে খুশি কোলা ঘাট থানার আধিকারিক সহ আশেপাশের লোকজন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ